اللہ کے سوا کوئی معبود نہیں، وہ زندہ اور سب کو تھامنے والا ہے، نہ اسے اونگھ آتی ہے نہ نیند، اسی کا ہے جو آسمانوں میں ہے اور جو زمین میں ہے۔ کون ہے جو اس کے پاس سفارش کرے مگر اس کی اجازت کے ساتھ؟ وہ جانتا ہے جو ان کے آگے ہے اور جو ان کے پیچھے ہے، اور وہ اس کے علم میں سے کسی چیز کا احاطہ نہیں کر سکتے مگر جتنا وہ چاہے۔ اس کی کرسی نے آسمانوں اور زمین کو گھیر رکھا ہے، اور اسے ان دونوں کی حفاظت نہیں تھکاتی، اور وہ بہت بلند اور بہت عظمت والا ہے۔
Allah! There is no deity except Him, the Ever-Living, the Sustainer of existence. Neither drowsiness overtakes Him nor sleep. To Him belongs whatever is in the heavens and whatever is on the earth. Who is it that can intercede with Him except by His permission? He knows what is presently before them and what will be after them, and they encompass not a thing of His knowledge except for what He wills. His Kursi extends over the heavens and the earth, and their preservation tires Him not. And He is the Most High, the Most Great.
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাঁকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আকাশ ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে, সবই তাঁর। কে আছে এমন, যে সুপারিশ করবে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তাঁর জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তাঁর সিংহাসন সমস্ত আকাশ ও ভূমণ্ডলকে পরিবেষ্টিত করে আছে। আর সেগুলোকে ধারণ করা তাঁর পক্ষে কঠিন নয়। তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
ترجمہ: کہہ دیجیے! میں صبح کے رب کی پناہ مانگتا ہوں، ہر اس چیز کے شر سے جو اس نے پیدا کی، اور اندھیری رات کے شر سے جب وہ چھا جائے، اور گرہوں میں پھونکنے والیوں کے شر سے، اور حسد کرنے والے کے شر سے جب وہ حسد کرے۔
Say, "I seek refuge in the Lord of daybreak, From the evil of that which He created, And from the evil of darkness when it settles, And from the evil of the blowers in knots, And from the evil of an envier when he envies."
বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার। তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে। এবং অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়। এবং গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারিণীদের অনিষ্ট থেকে। এবং হিংসুকের অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।
ترجمہ: کہہ دیجیے! میں لوگوں کے رب کی پناہ مانگتا ہوں، لوگوں کے بادشاہ کی، لوگوں کے معبود کی، وسوسہ ڈالنے والے پیچھے ہٹ جانے والے (شیطان) کے شر سے، جو لوگوں کے سینوں میں وسوسہ ڈالتا ہے، چاہے وہ جنوں میں سے ہو یا انسانوں میں سے۔
Say, "I seek refuge in the Lord of mankind, The King of mankind, The God of mankind, From the evil of the retreating whisperer - Who whispers [evil] into the breasts of mankind - From among the jinn and mankind."
বলুন, আমি আশ্রয় চাই মানুষের পালনকর্তার। মানুষের অধিপতির, মানুষের মাবুদের। তার কুমন্ত্রণার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে। যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। জিন ও মানুষের মধ্য থেকে।
ہم نے صبح کی اور اللہ کے سارے ملک نے صبح کی، تمام تعریفیں اللہ ہی کے لیے ہیں، اللہ کے سوا کوئی معبود نہیں، وہ اکیلا ہے، اس کا کوئی شریک نہیں، بادشاہت اسی کی ہے اور تعریف اسی کے لیے ہے اور وہ ہر چیز پر قادر ہے۔ اے میرے رب! میں تجھ سے اس دن کی بھلائی مانگتا ہوں اور جو اس کے بعد ہے، اور میں تیری پناہ مانگتا ہوں اس دن کے شر سے اور جو اس کے بعد ہے۔ اے میرے رب! میں سستی اور برے بڑھاپے سے تیری پناہ مانگتا ہوں۔ اے میرے رب! میں آگ کے عذاب اور قبر کے عذاب سے تیری پناہ مانگتا ہوں۔
We have entered a new morning and with it all dominion belongs to Allah, praise is to Allah. None has the right to be worshipped but Allah alone, Who has no partner. To Him belongs the dominion, to Him is the praise and He is Able to do all things. My Lord, I ask You for the goodness of this day and of the days that come after it, and I seek refuge in You from the evil of this day and of the days that come after it. My Lord, I seek refuge in You from laziness and helpless old age. My Lord, I seek refuge in You from the punishment of Hell-fire, and from the punishment of the grave.
আমরা সকালে উপনীত হয়েছি এবং রাজত্ব একমাত্র আল্লাহর। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং সমস্ত প্রশংসাও তাঁর। তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান। হে আমার রব! এই দিনে এবং এর পরবর্তী সময়ে যে কল্যাণ আছে, আমি আপনার কাছে তা প্রার্থনা করি। এবং এই দিনে ও এর পরবর্তী সময়ে যে অকল্যাণ আছে, তা থেকে আপনার কাছে আশ্রয় চাই। হে আমার রব! আমি আপনার কাছে অলসতা ও বার্ধক্যের অনিষ্ট থেকে আশ্রয় চাই। হে আমার রব! আমি আপনার কাছে জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই।
اے اللہ! ہم نے تیری ہی توفیق سے صبح کی، اور تیری ہی توفیق سے شام کی، اور تیرے ہی نام پر ہم جیتے ہیں اور تیرے ہی نام پر مرتے ہیں اور تیری ہی طرف اٹھ کر جانا ہے۔
O Allah, by You we enter the morning and by You we enter the evening, by You we live and by You we die, and to You is the Final Return.
হে আল্লাহ! আপনার অনুগ্রহেই আমরা সকালে উপনীত হলাম, আপনার অনুগ্রহেই সন্ধ্যায় উপনীত হই। আপনার দ্বারা আমরা জীবন ধারণ করি এবং আপনার দ্বারাই আমরা মৃত্যুবরণ করি। আর আপনার দিকেই আমাদের পুনরুত্থান।
اے اللہ! تو ہی میرا رب ہے، تیرے سوا کوئی معبود نہیں، تو نے مجھے پیدا کیا اور میں تیرا بندہ ہوں، اور میں اپنی طاقت کے مطابق تیرے عہد اور وعدے پر قائم ہوں۔ میں تیری پناہ مانگتا ہوں ہر اس چیز کے شر سے جو میں نے کی۔ میں تیرے سامنے تیری نعمتوں کا اقرار کرتا ہوں جو مجھ پر ہیں، اور اپنے گناہوں کا اعتراف کرتا ہوں، پس مجھے بخش دے کیونکہ تیرے سوا کوئی گناہوں کو نہیں بخش سکتا۔
O Allah, You are my Lord, there is no god but You. You created me and I am Your slave, and I am abiding to Your covenant and promise as best as I can. I seek refuge in You from the evil of what I have done. I acknowledge Your favors upon me, and I acknowledge my sins. So forgive me, for none forgives sins but You.
হে আল্লাহ! আপনি আমার পালনকর্তা। আপনি ব্যতীত কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সাধ্যমতো আপনার ওয়াদা ও অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় চাই। আমার ওপর আপনার যে নেয়ামত আছে, তা আমি স্বীকার করছি এবং আমি আমার গুনাহও স্বীকার করছি। অতএব, আপনি আমাকে মাফ করে দিন। নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না।
اے اللہ! میں نے صبح کی، میں تجھے گواہ بناتا ہوں اور تیرے عرش کے اٹھانے والوں کو، اور تیرے فرشتوں کو، اور تیری تمام مخلوق کو، کہ تو ہی اللہ ہے، تیرے سوا کوئی معبود نہیں، تو اکیلا ہے، تیرا کوئی شریک نہیں، اور محمد ﷺ تیرے بندے اور رسول ہیں۔
O Allah, I have entered a new morning and call upon You and upon the bearers of Your Throne, upon Your angels and all Your creation to witness that You are Allah, there is no god but You alone, You have no partners, and that Muhammad is Your slave and Your Messenger.
হে আল্লাহ! আমি সকালে উপনীত হয়েছি এমতাবস্থায় যে, আমি আপনাকে সাক্ষী রাখছি এবং আপনার আরশ বহনকারীদের, আপনার ফেরেশতাদের এবং আপনার সকল সৃষ্টিজগতকে সাক্ষী রাখছি যে, আপনিই আল্লাহ, আপনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আপনি এক, আপনার কোনো শরীক নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা ও রাসূল।
اے اللہ! جو نعمت بھی مجھے اس صبح حاصل ہوئی یا تیری مخلوق میں سے کسی کو حاصل ہوئی، وہ صرف تیری ہی طرف سے ہے، تیرا کوئی شریک نہیں، پس تیرے ہی لیے تمام تعریف اور شکر ہے۔
O Allah, whatever blessing has been received by me or anyone of Your creation is from You alone, You have no partner. You have all praise and all thanks.
হে আল্লাহ! আজ সকালে আমার মাঝে বা আপনার সৃষ্টির কারো মাঝে যে নিয়ামতরাজি রয়েছে, তা এককভাবে আপনার পক্ষ থেকেই, আপনার কোনো শরীক নেই। অতএব, সকল প্রশংসা আপনারই এবং সকল কৃতজ্ঞতা আপনারই জন্য।
اے اللہ! مجھے میرے بدن میں عافیت دے، اے اللہ! مجھے میرے کانوں میں عافیت دے، اے اللہ! مجھے میری آنکھوں میں عافیت دے، تیرے سوا کوئی معبود نہیں۔ اے اللہ! میں کفر اور محتاجی سے تیری پناہ مانگتا ہوں، اور میں قبر کے عذاب سے تیری پناہ مانگتا ہوں، تیرے سوا کوئی معبود نہیں۔
O Allah, make me healthy in my body. O Allah, preserve for me my hearing. O Allah, preserve for me my sight. There is no god but You. O Allah, I seek refuge in You from disbelief and poverty and I seek refuge in You from the punishment of the grave. There is no god but You.
হে আল্লাহ! আমার দেহে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করুন। হে আল্লাহ! আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করুন। আপনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই। হে আল্লাহ! আমি আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাই। এবং আমি আপনার নিকট কবরের আজাব থেকে আশ্রয় চাই। আপনি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই।
اے اللہ! میں تجھ سے دنیا اور آخرت میں معافی اور عافیت کا سوال کرتا ہوں۔ اے اللہ! میں تجھ سے اپنے دین، اپنی دنیا، اپنے گھر والوں اور اپنے مال میں معافی اور عافیت کا سوال کرتا ہوں۔ اے اللہ! میرے عیبوں پر پردہ ڈال دے اور میری گھبراہٹوں کو امن میں بدل دے۔ اے اللہ! میری حفاظت فرما میرے آگے سے، میرے پیچھے سے، میرے دائیں سے، میرے بائیں سے، اور میرے اوپر سے، اور میں تیری عظمت کی پناہ مانگتا ہوں کہ میں اپنے نیچے سے ہلاک کیا جاؤں۔
O Allah, I ask You for pardon and well-being in this life and the next. O Allah, I ask You for pardon and well-being in my religious and worldly affairs, and my family and my wealth. O Allah, veil my weaknesses and set at ease my dismay. O Allah, preserve me from the front and from behind and from my right and from my left and from above, and I take refuge with Your Magnificence from being swallowed up from beneath me.
হে আল্লাহ! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি আমার দ্বীন, দুনিয়া, পরিবার ও অর্থ-সম্পদের। হে আল্লাহ! আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন এবং আমার উদ্বিগ্নতাকে নিরাপত্তায় রূপান্তরিত করুন। হে আল্লাহ! আপনি আমাকে হেফাজত করুন আমার সামনে থেকে, আমার পেছন থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার ওপর থেকে। আর আমি আপনার মহত্ত্বের অসিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে আকস্মিক ধ্বংস হওয়া থেকে।
اے اللہ! غیب اور ظاہر کے جاننے والے، آسمانوں اور زمین کے پیدا کرنے والے، ہر چیز کے رب اور اس کے مالک! میں گواہی دیتا ہوں کہ تیرے سوا کوئی معبود نہیں۔ میں تیری پناہ مانگتا ہوں اپنے نفس کے شر سے اور شیطان کے شر اور اس کے شرک سے، اور اس بات سے کہ میں اپنی جان پر کوئی برائی کماؤں یا اسے کسی مسلمان کی طرف کھینچ لاؤں۔
O Allah, Knower of the unseen and the evident, Maker of the heavens and the earth, Lord of everything and its Possessor, I bear witness that there is no god but You. I take refuge in You from the evil of my soul and from the evil of Satan and his helper, and from committing wrong against my soul or bringing such upon another Muslim.
হে আল্লাহ! গায়েব ও উপস্থিতের জ্ঞানী, আসমান ও জমিনের স্রষ্টা, প্রত্যেক বস্তুর প্রতিপালক ও মালিক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আমি আপনার নিকট আশ্রয় চাই আমার নিজের আত্মার অনিষ্ট থেকে এবং শয়তানের অনিষ্ট ও তার শিরক থেকে। আর আমার নিজের ওপর কোনো অমঙ্গল করা অথবা কোনো মুসলিমের দিকে তা টেনে নেওয়া থেকে।
اے زندہ اور قائم رہنے والے! میں تیری رحمت کے ذریعے فریاد کرتا ہوں، میرے تمام حالات سنوار دے اور مجھے پل جھپکنے تک بھی میرے نفس کے سپرد نہ کر۔
O Ever Living One, O Eternal One, by Your mercy I call on You to set right all my affairs. Do not place me in charge of my soul even for the blinking of an eye.
হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি। আপনি আমার সকল অবস্থা সংশোধন করে দিন এবং আমাকে নিমেষের জন্যও আমার নিজের কাছে সোপর্দ করবেন না।
(Hakim)
سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ
اللہ پاک ہے اور اسی کی تعریف ہے۔ (جو دن میں 100 مرتبہ پڑھے اس کے گناہ معاف کر دیے جاتے ہیں چاہے سمندر کی جھاگ کے برابر ہوں)۔
Glory is to Allah and to Him is the praise. (Whoever recites this 100 times a day, his sins are forgiven even if they are like the foam of the sea).
আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি। (যে ব্যক্তি দিনে ১০০ বার পড়বে তার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সাগরের ফেনার সমতুল্য হয়)।
اللہ پاک ہے اور اسی کی تعریف ہے، اس کی مخلوق کی تعداد کے برابر، اس کی ذات کی رضا کے برابر، اس کے عرش کے وزن کے برابر اور اس کے کلمات کی سیاہی کے برابر۔
Glory is to Allah and praise is to Him, by the multitude of His creation, by His Pleasure, by the weight of His Throne, and by the extent of His Words.
আমি আল্লাহর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সংখ্যার সমপরিমাণ, তাঁর সন্তুষ্টির সমপরিমাণ, তাঁর আরশের ওজনের সমপরিমাণ এবং তাঁর বাক্যসমূহের কালির সমপরিমাণ।
(Muslim: 2726)
أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ
میں اللہ سے بخشش مانگتا ہوں اور اسی کی طرف توبہ کرتا ہوں۔
I seek the forgiveness of Allah and repent to Him.
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর দিকেই ফিরে আসছি (তওবা করছি)।
اللہ کے سوا کوئی معبود نہیں، وہ اکیلا ہے اس کا کوئی شریک نہیں، اسی کی بادشاہت ہے اور اسی کے لئے تمام تعریفیں ہیں اور وہ ہر چیز پر کامل قدرت رکھنے والا ہے۔
None has the right to be worshipped but Allah alone, Who has no partner. His is the dominion and His is the praise, and He is Able to do all things.
আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব তাঁরই এবং প্রশংসাও তাঁর। তিনি সবকিছুর ওপর ক্ষমতাবান।